২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলের জবাবে নুসরাতের ভিডিও, তাতেও ট্রল

নানা ব্যঙ্গ আর বিদ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে এই অভিনেত্রীকে।

ট্রলের জবাবে নুসরাতের ভিডিও, তাতেও ট্রল

নুসরাত জাহান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 10:38 PM

Updated : 06 Nov 2022, 10:38 PM

রাজনীতিতে নামা, এরপর বিয়ে থেকে শুরু করে সন্তানের জন্ম, সব কিছু্তেই সোশাল মিডিয়ায় হরহামেশাই ট্রলের শিকার হতে হয় ‍নুসরাত জাহানকে। তার জবাব দিতেই একটি ভিডিও দিয়েছিলেন তিনি, তবে সেখানেও ট্রলড হতে হয়েছে ভারতের এই বাঙালি চিত্র তারকাকে।

 শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন নুসরাত। তাতে লিখে দিয়েছিলেন- “যাই করি, লোকের কটাক্ষ শুনতে হয়। তবে সব সময় মনে করি, একদম ঠিক কাজ করছি আমি।”

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভিডিওটি পোস্ট করার পরও ট্রলের স্বীকার হতে হয়েছে তাকে।

একজন চটে গিয়ে বলেছেন, “আমদের জন্য কী করেছেন আপনি? ভোট চাওয়ার সময় তো পায ধরতেও বাকি রাখেননি। আর এখন সারাদিন ইনস্ট্রাতে নেচে গেয়ে বেড়াচ্ছেন।” 

অন্য আরেকজন বলে বসেছেন, “কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। লোকে আপনকে ট্রল করবেই। আর আপনি ঘরে বসে এসব রিল বানাবেন।”

Image

নুসরাত জাহান

অভিনেত্রী নুসরাত ভারতের পার্লামেন্টেরও সদস্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে নেমে পশ্চিমবঙ্গের বসিরহাটের এমপি তিনি।

নুসরাত জাহানের ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে নানা বিতর্কের মধ্য দিয়ে। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিজীবনও রয়েছে গণমাধ্যমের চর্চায়।

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে এবং বিচ্ছেদ, এরপর অভিনেতা যশের সঙ্গে সম্পর্ক এবং সন্তানের জন্ম দেওয়ার পর তা প্রকাশ নিয়েও সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যঙ্গ আর বিদ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে নুসরাতকে, তবে হাল ছাড়ছেন না তিনি।