শরীর ভালো না সৃজিতের, শুটিং বাতিল
বুধবার সকালে নিজের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন সৃজিত। ক্যাপশনে লেখেন, ‘‘অন্ধকার নামছে, এতই ঘন যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।’’
ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে চিন্তার ভাঁজ পড়েছিল অনেকের কপালে। স্ট্যাটাসের নিচে কমেন্টে উদ্বিগ্ন অনেকের প্রশ্ন ছিল- হয়েছেটা কি সৃজিতের?
পরে জানা গেল, ফ্লুতে ভুগছেন কলকাতার এই পরিচালক। অসুস্থতার কারণে সিনেমার শুটিংও বাতিল করেছেন।
হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, সম্প্রতি ‘দশম অবতার’ সিনেমার শুটিং শেষ করেছেন সৃজিত। বৃহস্পতিবার তারই আউটডোর শুটিংয়ের পরিকল্পনা ছিল উত্তরবঙ্গে। সেখানে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসানের।
বুধবার সকালে নিজের অসুস্থতার কথা জানিয়ে ফেইসবুক স্ট্যাটাসে সৃজিত লিখেন, “অন্ধকার নামছে, এতই ঘন যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।”
নির্মাতার এমন লেখা দেখে ভক্তদের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন।
পোস্টের নিচে কেউ লেখেন, “কী হয়েছে?”
কারোর আশ্বাস, “অন্ধকার আসলে সাময়িক।
এদিকে নির্মাতার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্তান টাইমসকে জানান, “বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।”
গত জুন মাসেও অসুস্থ হয়ে পড়েছিলেন সৃজিত। বুকে ব্যথা হওয়ায় তাকে এনজিওগ্রাম করাতে বলেছিলেন চিকিৎসকরা। কিন্তু পরীক্ষায় কিছুই ধরা পড়েনি।
