১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মহাশ্মশান’ নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’

দুই মাস পর ‘মহাশ্মশান’ অ্যালবামের সলো কনসার্ট মহাশ্মশানের যাত্রা শুরু হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 03:01 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

নতুন অ্যালবাম নিয়ে এসেছে ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’।

অ্যালবামের নাম ‘মহাশ্মশান’; এটি একটি ডাবল অ্যালবাম। সেখানে গান আছে ১৭টি। 

প্রথম সিডি মহাশ্মশান–১-এ থাকছে ৯টি গান, দ্বিতীয় সিডি মহাশ্মশান–২-এ থাকছে ৮টি গান।

ফেইসবুকে অ্যালবামের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি। 

অ্যালবামের গান নিয়ে সিরিজ কনসার্টও কারারও কথা রয়েছে ‘সোনার বাংলা সার্কাসের’।

 ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “প্রথম অ্যালবামে আমাদের ক্যারেক্টারটা মারা গিয়েছিল এপিটাফ গানের ভেতর দিয়ে। মহাশ্মশান হলো তার পুনরুত্থান। এবার আমাদের ক্যারেক্টারের নাম দ্রোহ।

“এই অ্যালবামেও সে মারা যায়, কিন্তু সে আবার হয়তো পুনর্জন্ম নেবে এরপরের অ্যালবামে। দ্রোহ এবার বিদ্রোহ ঘোষণা করে মানুষের বিরুদ্ধে। তো মানুষের প্রতি এই প্রতিশোধেরই গল্প এটা। পুরো গল্পটা বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।”

বৃহস্পতিবার রাতে ব্যান্ডের ইউটিউব চ্যানেলে অফিশিয়ালি অ্যালবামটি প্রকাশ হয়েছে। রাতেই শোনা যাচ্ছে সব আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

দুই মাস পর ‘মহাশ্মশান’ অ্যালবামের সলো কনসার্ট মহাশ্মশানের যাত্রা শুরু হবে। 

অ্যালবামের সব গান সেখানেই প্রথম পারফর্ম করবে ব্যান্ডটি। 

২০১৮ সালে যাত্রা শুরু করা ব্যান্ডের লাইনআপে আছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক ও সাদ চৌধুরী।