১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাকিবের তুফানের মধ্যেই ‘দরদ’ এর ঝলক

রোমান্টিক দৃশ্য দিয়ে শুরু ১ মিনিট ১৪ সেকেন্ডের এই টিজার শেষ হয়েছে শাকিবের রক্ত নিয়ে খেলা করার দৃশ্য দিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 07:52 PM

Updated : 10 Sep 2026, 12:49 PM

এবারে ঈদ উৎসব শাকিবের জন্য ঘটনাবহুল। ঈদে তার ‘তুফান’ সিনেমা মুক্তির পাশাপাশি সোশাল মিডিয়ায় প্রকাশ হয়েছে আগামী কাজ ‘দরদ’ এর টিজার। রোমান্টিক দৃশ্য দিয়ে শুরু ১ মিনিট ১৪ সেকেন্ডের এই টিজার শেষ হয়েছে শাকিবের রক্ত নিয়ে খেলা করার দৃশ্য দিয়ে। নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘দরদ’ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধাঁচের। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও চৌহান ছাড়াও  আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ আরো অনেকে।