২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে ডাল-ভাত খেয়ে দিন কাটছে শাহরুখের

খানিকটা অসুস্থ, জানালেন বলিউড তারকা।

যে কারণে ডাল-ভাত খেয়ে দিন কাটছে শাহরুখের

শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 09:00 PM

Updated : 18 Dec 2022, 09:00 PM

‘পাঠান’ বিতর্কের মধ্যে অসুস্থতার খবর জানালেন বলিউড তারকা শাহরুখ খান। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কেবল ডাল-ভাত খেয়েই দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার টুইটারে ‘আস্ক মি এনিথিং’ সেশনে ভক্তদের সঙ্গে কথোপকথনের সময় তার ভাইরাস সংক্রমণের খবরটি জানা যায় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সংক্রমণের কথা জানানোর পর থেকেই ভক্তরা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন ‘বলিউড কিং’কে।

অসুস্থতার খবরের পাশাপাশি শাহরুখ পরিবার, ফিফা বিশ্বকাপ, আইপিএল ম্যাচ ও আর অনেক বিষয় নিয়েই কথা বলেছেন। পাঠানোর ‘বেশরম রঙ’র পর পরবর্তী গানটি অরিজিৎ সিং গাইবেন তাও জানিয়েছেন ভক্তদের।

Image

টুইটারে শাহরুখ খান জানালেন যে তিনি খানিকটা অসুস্থ

শাহরুখ খানের নতুন সিনেমা পাঠান মুক্তির আগে এর গান ’বেশরম রং’ প্রকাশের পরই তুমুল আলোচনা চলছে। গানে দীপিকা পাড়ুকোনোর পোশাক নিয়ে আপত্তি তুলে যেমন সমালোচনা হচ্ছে, আবার গানের বিষয়বস্তু কট্টর হিন্দুদেরও ক্ষুব্ধ করেছে। ‘বীর শিবাজি গ্রুপ’র কর্মীর রাস্তায় জড়ো হয়ে শাহরুখ ও দীপিকার কুশপুতুলও পুড়িয়েছে।

আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া ‘জওয়ান’ সিনেমায় বিজয় সেতুপতি ও নয়নতারার বিপরীতেও দেখা যাবে শাহরুখকে। আগামী বছরের ২ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জওয়ান।