১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথমবার সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে 'অর্থহীন'

প্রায় এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছে 'অর্থহীন' ব্যান্ড।

প্রথমবার সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে 'অর্থহীন'
'অর্থহীন' ব্যান্ড। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 07:39 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

কিছুদিন আগে অর্থহীন ব্যান্ড জানিয়েছিলেন, ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে। এবার জানা গেল সেই অ্যালবামটি আসছে অক্টোবরে।   

এছাড়াও এই অ্যালবাম মুক্তির পর প্রথমবারের মত সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাবে দলটি। 

ব্যান্ডের ম্যানাজার এহসানুল হক টিটো অ্যালবাম মুক্তির এই খবর দিয়ে গ্লিটজকে বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। 

প্রায় এক মাসের যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়ে টিটো বলেন, "দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কনসার্টের কথা চলছিল; কিন্তু সুমনের (বেজবাবা সুমন) অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র সফর দিয়ে অর্থহীনের আবারও বিদেশযাত্রা শুরু হচ্ছে। আমাদের এই সফর শুরু হবে অক্টোবরের ২৫ থেকে বোস্টন শহর দিয়ে।” 

এরপর ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানায় গান শোনাবে অর্থহীন। 

“এই সফরে আরও কয়েকটি শো যুক্ত হতে পারে।" 

‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত। অর্থহীনের বর্তমান লাইনআপে আরও রয়েছেন মার্ক ডন (ড্রামস)।