Published : 24 Oct 2025, 11:14 PM
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান এসেছে। ‘ক্যাফে’ শিরোনামের গানটি গেয়েছেন সংগীতশিল্পী তানজির চৌধুরী তুহিন।
শুভেন্দু দাস শুভর সঙ্গীতায়োজনে এই গানে স্থান পেয়েছে এফ্রো-কিউবান জ্যাজ, লাতিন সালসা ও বাংলা পঙক্তি।
শুক্রবার রাতে ‘ক্যাফে’ প্রকাশ পায়। কোক স্টুডিও বাংলা বলছে, “এটি শুধু একটি অনুভূতি বা গান নয়, এটি হৃদয় ও স্মৃতির মাঝে গড়ে ওঠা এক আবেগ যেখানে জীবনের আসল রম্যাজিক ধরা দেয়একটি মুহূর্তে, আরেকটি মনে রাখার মুহূর্তে।”
তুহিনের সঙ্গে গানটি পরিবেশনায় আছেন ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস এবং গৌরব চ্যাটার্জি।
একাধিক সংস্কৃতির মিশ্রণে শিল্পীরা প্রাণবন্ত এক সংগীত সৃষ্টি করেছেন, যেখানে ঐতিহ্য, আবেগ ও বৈশ্বিক সুরের মেলবন্ধন উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন কোক স্টুডিও।