হৃদয়ের অসুখে বলিউডে আর যে তারকারা ভুগেছেন
তারকা মানেই শারীরিকভাবে ফিট, ঝকঝকে চেহারার মানুষ- তাদের ভক্তরা এমনই ভাবেন। তবে তারকারাও অসুস্থ হন। এই তো ক’দিন আগেই ৪৭ বছর বয়সী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের খবর আসে। কেবল সুস্মিতাই নয়, শরীরচর্চা করে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরও বলিউডের অনেকেরই হৃদয়যন্ত্রে গোলযোগ আছে। কারও কারও সেই রোগ দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি মৃত্যুও হয়েছে।
