২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘আরআরআর’ তারকার সঙ্গে দক্ষিণে নবাবপুত্তুর

ইদানিং ‘খল’ চরিত্রে সাইফের আগ্রহ বেড়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 12:57 PM

Updated : 16 Apr 2023, 04:43 PM

বলিউডে রোমান্টিক কমেডি ধাঁচের চরিত্র দিয়ে কাজ শুরু করা সাইফ আলী খান পরে কাজ করেছেন ‘বহুমাত্রিক’ চরিত্রে। কিন্তু গত কয়েক বছর ধরে তিনি ঝুঁকেছেন ‘খল’ চরিত্রে। সেই ধারাবাহিকতায় দক্ষিণের ‘এনটিআর ৩০’ সিনেমায় ‘খলনায়ক’ হয়ে আসছেন পতৌদি নবাব পরিবারের এই সদস্য।

পিংকভিলা জানিয়েছে, কিছুদিন আগে শোনা গিয়েছিল, এই সিনেমায় না বলে দিয়েছেন সাইফ। এরপর পরিচালক ও সহকর্মীদের অনুরোধে ‘আরআরআর’ তারকা জুনিয়র এটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে এক পর্দায় ফিরতে রাজি হন সাইফ।

‘এনটিআর ৩০’ সিনেমার কাজ শুরু হয়েছে মার্চ মাস থেকে। দক্ষিণ ভারতের নির্মাতা কোরাতালা শিবার পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের এপ্রিলে। সিনেমার তৃতীয় ধাপের শুটিংয়ে সাইফের যোগ দেওয়ার কথা রয়েছে।

কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমাতেও খল চরিত্রে দেখা গেছে সাইফকে।

এছাড়া ১৬ জুন মুক্তির অপেক্ষায় থাকা ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে আসছেন সাইফ।

রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় ‘রাম’ চরিত্রটি রূপায়ন করছেন বাহুবলী’ খ্যাত প্রভাস। আর সীতার চরিত্রটি করছেন অভিনেত্রী কৃতি স্যানন। 

পুরনো খবর

পুরানো খবর:

‘দ্য ব্রিজ’ সিরিজে আসছেন সাইফ

পুরানো খবর:

সাইফ ‘স্টার লর্ড’, কারিনা ‘ব্ল্যাক উইডো’

পুরানো খবর:

‘সাইফ কেন যেন ডার্টি পিকচার দেখতে চায় না’

পুরানো খবর:

বিক্রম বেদা: চেনা গল্পে সাইফ-হৃতিক

পুরানো খবর:

‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে রোষানলে সাইফ

পুরানো খবর:

বিতর্ক ছাপিয়ে ‘আদিপুরুষ’ প্রেক্ষাগৃহে আসছে আগামী জুনে