Published : 22 May 2026, 09:08 PM
যাদের ভালোবাসার শক্তিতে অমিতাভ ব্চ্চন হিন্দি সিনেমার মহাতারকা, সেই ভক্তদের বরাবর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এই অভিনেতা। সে জন্য মুম্বাইয়ে তার বাসভবন ‘জলসা’র বাইরে অপেক্ষরত ভক্ত-অনুরাগীদের যাতে কখনো অসম্মান করা না হয়, তা দেখভাল করতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়ে রেখেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গেল চার দশকের বেশি সময় ধরে প্রতি রোববার ‘জলসার’ বাইরে উপস্থিত হয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে আসছেন অমিতাভ। এই ঘটনাটি ভক্তদের কাছে ‘সানডে দর্শন’ নামেই পরিচিত। অসুস্থতা বা শুটিংয়ের জন্য মুম্বাইয়ের বাইরে না থাকলে এই রীতি ভঙ্গ করেন না বলিউডের শাহেনশাহ।
বিষয়টি নিয়ে নিজের ব্লগে অমিতাভ জানিয়েছেন, তিনি তার নিরাপত্তারক্ষীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন ভক্তদের গায়ে যেন কোনো আঁচ না লাগে। তাদের সঙ্গে যেন সব সময়ে ভদ্র ও সম্মানজনক আচরণ করা হয়। তিনি মনে করেন, মানুষের প্রতি নিরাপত্তারক্ষীদের আচরণই বলে দেবে অমিতাভ বচ্চন কেমন মানুষ।
তিনি লিখেছেন, “ওদের আচরণ দেখেই মানুষ আমার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে। তাই আমি সব সময়ে বলি, ভক্তদের সঙ্গে নম্রভাবে কথা বলতে হবে এবং সম্মান দেখাতে হবে।”
অমিতাভ আরও জানিয়েছেন, তার কাছে ভক্তদের ভালবাসাই সবচেয়ে বড় শক্তি। বছরের পর বছর ধরে মানুষ যেভাবে তাকে সমর্থন করে আসছেন, সেজন্য তাদের প্রতি তিনি গভীর ভাবে কৃতজ্ঞ।
অমিতাভ বর্তমানে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে কাজ করছেন।
রাতে ঘুমোনোর আগে ও সকালে উঠে অমিতাভ যা যা করেন
অমিতাভ যে নায়িকার সঙ্গে বেশি 'হিট'