২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন মেহজাবীন

ভালোবাসা দিবসে প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোমবার ফেইসবুকে বিয়ের পাঁচটি ছবি দিয়ে সে কথা জানিয়েছেন মেহজাবীন নিজেই। এই বিয়ের মাধ্যমে ১৩ বছরের সম্পর্ক বিয়েতে গড়াল বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। সোমবার আমিন বাজারের মধুমতি মডেল টাউনে বিয়ের পরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন মেহাজাবীন ও আদনান। কড়াকড়ি সত্ত্বেও মেহজাবীনের হলুদের অনুষ্ঠানের ছবি ফাঁস হয়েছে সোশাল মিডিয়ায়।

অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন মেহজাবীন
প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি:মেহজাবীনের ফেইসবুক থেকে নেওয়া।।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 05:28 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

ফেইসবুকে এক আবেগঘন পোস্টে মেহজাবীন বলেছেন, আদনানের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল ২০১২ সালের ৯ এপ্রিল।

মেহজাবীন বলেন, “ওইদিন আমাদের ১৫ মিনিট কথা হয়েছিল। যাওয়ার সময় আমরা হাত মেলালাম। আদনান চলে যাওয়ার পর আমি অনুভব করলাম তার সঙ্গে আমার হৃদয়ের একটি টুকরো চলে গেছে।’’

ব্যাপক কড়াকড়িতারপরও মেহজাবীনের হলুদের ছবি ফাঁস

১৩ বছর ধরে তারা এক সঙ্গে পথ চলেছেন জানিয়ে মেহজাবীন বলেছেন,  আদনানের সঙ্গে তিনি প্রতিটি আনন্দের ঘটনা উদযাপন করেছেন, খারাপ সময় একসাথে পাড়ি দিয়েছেন।

অভিনেত্রীর কথায়, “মানুষ বলে সাত বছরের বন্ধুত্ব স্থায়ী হয়, আমরা এটি দ্বিগুণ করেছি।“ গত ১৪ ফেব্রয়ারিতে আগামী জীবনে একসাথে পথ চলতে দুজনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন মেহজাবীন।