২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ব্যাপক কড়াকড়ি, তারপরও মেহজাবীনের হলুদের ছবি ফাঁস

“একটু পরপর মাইকে ঘোষণা করে ফোনে অনুষ্ঠানের ছবি না তোলার অনুরোধ জানাচ্ছেন তারা।"

ব্যাপক কড়াকড়ি, তারপরও মেহজাবীনের হলুদের ছবি ফাঁস
গায়েহলুদের অনুষ্ঠানের মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব, ছবি: সংগৃহীত

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 02:02 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

কড়াকড়িতেও শেষ রক্ষা হয়নি, সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়ে হলুদের একাধিক ছবি। সেই ছবির সঙ্গে খবর এসেছে সোমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন, পাত্র পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।

বিয়ের অনুষ্ঠানস্থল থেকে এক পরিচালক গ্লিটজকে বলেন, “আজই বিয়ে, আমিন বাজারের মধুমতি মডেল টাউনে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হচ্ছে।“

ওই নির্মাতা গ্লিটজকে বলেন, “অনেকটা বলিউডি স্টাইলেই হচ্ছে বিয়ের সব আয়োজন।"

আমন্ত্রিত অতিথিরা যাতে ছবি তুলতে বা ভিডিও করতে না পারেন তা নিয়ে বেশ কড়াকড়ি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

“একটু পরপর মাইকে ঘোষণা করে মোবাইলে অনুষ্ঠানের ছবি না তোলার অনুরোধ জানাচ্ছেন তারা।"

এই নিষেধাজ্ঞা কেন? এই প্রশ্নে এই পরিচালক বলেন,"বর-কনে নিজেই সময় হলে তাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন।"  

ভালোবাসা দিবসে মেহজাবীন ও রাজীবের আংটি বদল হয়েছে বলে কদিন ধরে খবর উড়ছিল। দেশের একটি দৈনিক পত্রিকাতেও তাদের গায়ে হলুদের খবর আসে।

গায়েহলুদের অনুষ্ঠানের মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব, ছবি: সংগৃহীত।  

গায়েহলুদের অনুষ্ঠানের মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব,

মেহজাবীনের গায়ে হলুদের যে ছবি ফেইসবুকে ঘুরছে, সেখানে বেগুনি রঙা লেহেঙ্গাতে দেখা গেছে মেহজাবীনকে এবং কালো রংয়ের পাঞ্জাবি পরেছেন রাজীব। মাইক হাতে বর কনেকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। বর-কনের পেছনে গিটার বাজিয়ে চলছে সংগীতানুষ্ঠান।  

দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি। গ্লিটজকে তিনি বলেন, তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, শিহাব শাহীদ, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমানসহ প্রায় আড়াইশ অতিথির আয়োজন বলে জানা গেছে। 

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব, ছবি: সংগৃহীত। 

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব,

দেড় দশক আগে  লাক্স–চ্যানেল আই সুপারস্টার হয়েছিলেন মেহজাবীন, এরপর থেকে বিনোদনের আঙিনায় চট্টগ্রামের মেয়ে মেহজাবীনের পথচলা শুরু। 

এর কিছুদিন পর চ্যানেল আই থেকে নাটকে অভিনয়ের ডাক আসে। ২১শে ফেব্রুয়ারির জন্য নির্মিত হয় অভিনেত্রীর প্রথম অভিনীত নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’। 

এরপর একের পর এক নাটকে পাওয়া গেছে মেহজাবীনকে। ওটিটি দুয়ার খুললে সেখানেও কাজ করেন তিনি। 

গেল বছর ‘প্রিয় মালতী’ দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় আসেন মেহজাবীন।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে মেহজাবীনের ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। নির্মাতা ভিকি জাহেদের সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় অর্পা চরিত্রে দেখা গেছে মেহজাবীনকে।