অপুর কোলে পরীর রাজ্য
হাতভরা উপহার নিয়ে চিত্রনায়িকা পরীমনির ছেলেকে দেখে এলেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সোমবার পরীমনি ফেইসবুকে তার বাড়িতে অপু বিশ্বাসের যাওয়ার খবর দেন। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে নিয়ে অপুর সঙ্গে ছবিও তোলেন তিনি।
সদ্য মা হওয়া পরীমনির জন্য খাবারও নিয়ে গেছেন অপু বিশ্বাস।
পরীমনি লিখেছেন, “এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গেছিলো হসপিটালে ….। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফট! তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি।”
অপু বিশ্বাস প্রযোজিত সিনেমার জন্য শুভ কামনা জানিয়ে লেখেন, “তোমার লাল শাড়ির জন্য অনেক শুভ কামনা।”
অপু বিশ্বাস এবার নাম লিখিয়েছেন প্রযোজকের খাতায়। চলতি অর্থ বছরে তিনি সরকারি অনুদান পেয়েছেন ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার জন্য, যার চিত্রনাট্য লেখা হয়েছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। সরকারি অনুদানের এই সিনেমা পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। শনিবার অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত।
অন্যদিকে ১০ আগস্ট মা হয়েছেন পরীমনি। মা হওয়র প্রস্তুতি হিসেবে চলতি বছরের মার্চ মাসের পর আর কোনো সিনেমায় কাজ করেননি। প্রীতিলতা, বায়োপিকসহ বেশ কিছু সিনেমা রয়েছে তার হাতে।
