২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেহরক্ষীকে ভাইয়ের মর্যাদা দিয়েছেন দীপিকা

সব জায়গায় দীপিকার পাশে ছায়ার মত দেখা যায় জালালকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 04:06 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

ভাই-বোনের ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতার প্রতীক উৎসব হল রাখিবন্ধন। ভারতে যা উদযাপিত হয় বিপুল সমারোহে। 

সাধারণ থেকে বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও তাদের ভাইয়ের হাতে রাখি পরিয়ে এই উৎববে নানা আচার পালন করে থাকেন। 

তবে রক্তের সম্পর্ক নেই, এমন মানুষকেও কোনো কোনো অভিনেত্রী ভাইয়ের মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদার কারণ হল সম্পর্কের গভীরতা, আস্থা ও নির্ভরতা। 

নায়িকা দীপিকা পাড়ুকোন রাখি বাঁধেন জালালউদ্দিন শেখের হাতে, বলিউডে যিনি জালাল নামেই পরিচিত। 

দীর্ঘদিন ধরে নায়িকার নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন তিনি।

এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

বিভিন্ন অনুষ্ঠান, সিনেমার প্রচার, সেলিব্রেটি শো কিংবা ব্যক্তিগত সফর—সবখানেই জালালকে দীপিকার পাশে ছায়ার মত দেখা যায়।

এক দশকের এই পেশাগত সম্পর্ক একসময় পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে। অনেক বছর ধরে রাখিবন্ধন উৎসবের দিন জালালের হাতে রাখি পরিয়ে তাকে সম্মান জানান দীপিকা। 

জালাল বছরে ৮০ লাখ রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন। 

এদিকে হিন্দি সিনেমার পরিচালক সাজিদ খানকেও নিজের ভাইয়ের মত মনে করেন শাহরুখ খানের স্ত্রী ও প্রযোজক গৌরী খান। 

প্রতিবছর রাখিবন্ধনে সাজিদের হাতে রাখি পরান গৌরী। সাজিদের বোন ফারাহ খান ও শাহরুখ খানের পরিবারের মধ্যে বহু বছরের বন্ধুত্ব। 

দুই পরিবারের এই ঘনিষ্ঠতা থেকেই গৌরী ও সাজিদের সম্পর্কও ভাই-বোনের মতো হয়ে উঠেছে।