২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিনেমার দৃশ্যে পুলিশকে ‘অপমান’, ‘পুষ্পা’র ডাক পড়ল থানায়

অর্জুনকে হায়দরাবাদের চিক্কদপল্লি থানায় হাজিরা দিতে যেতে হচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 02:23 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাকে ঘিরে নায়ক আল্লু অর্জুনের হয়রানি কমছে না। সিনেমার একটি দৃশ্য নিয়ে ভারতের এক কংগ্রেস নেতার অভিযোগের ভিত্তিতে অর্জুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করেছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, মঙ্গলবার অর্জুনকে হায়দরাবাদের চিক্কদপল্লি থানায় হাজিরা দিতে যেতে হচ্ছে।

নায়কের বিরুদ্ধে মেদিপল্লি থানায় অভিযোগ করেছেন থেনমার মাল্লানা নামের একং কংগ্রেস নেতা। তবে কেবল অর্জুন নয়, পরিচালক সুকুমার এবং প্রযোজকের বিরুদ্ধেও অভিযোগ করেছেন মাল্লানা। 

কংগ্রেস নেতার অভিযোগে বলা বলেছে, সিনেমার একটি দৃশ্যে দেখান হয়েছে পুলিশের এক কর্মকর্তাকে সুইমিং পুলে ফেল দেন অর্জুন। তারপর মদ্যপ অবস্থায় সেই সুইমিং পুলেই নায়ক মূত্রত্যাগ করে। 

এই দৃশ্যের মাধ্যমে অর্জুন পুলিশ বাহিনীকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা মাল্লানা। সোমবারই অভিনেতার হায়দরাবাদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে পুলিশের একটি দল।

এর মধ্যে হায়দরাবাদে অর্জুনের জুবিলি হাউসের বাড়ির সামনে জড়ো হয়ে একদল মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এক পর্যায়ে পাথর ছুড়ে এবং বাড়ির ভেতরে ঢুকে ফুলের টবও ভাঙচুর করেছে একদল দুষ্কৃতকারী।

সিনেমার প্রিমিয়ার প্রদর্শনের দিন গত ৪ ডিসেম্বর শহরের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যুর বিচার চেয়ে অর্জুনের বাড়িতে  এই হামলা চালানো হয়েছে বলে লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম।

এই ঘটনার পর অর্জুনের দুই ছেলেমেয়ে আল্লু অয়ান ও আল্লু অরহাকে তাদের দাদার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

হায়দরাবাদ পুলিশ এরিমধ্যে অর্জুনের বাসায় হামলাকারীদের শনাক্ত করে ৮ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়েছে। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

রেবতীর মৃত্যুকে ঘিরে তার পরিবারের করা মামলায় গত ১৩ ডিসেম্বর আল্লুকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তেলঙ্গানা হাই কোর্ট নায়ককে অন্তর্বর্তী জামিন দিলেও রাতটা সংশোধনাগারে থাকতে হয়েছিল পর্দার পুষ্পাকে।

আল্লু অর্জুনের বাসায় ভাংচুর, গ্রেপ্তার ৮

জামিনে মুক্ত হলেন আল্লু

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার

যে মামলায় ফাঁসলেন আল্লু

'পুষ্পা ২' দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি দিচ্ছেন অর্জুন

'পুষ্পা ২' সিনেমার প্রদর্শনী চলাকালে প্রেক্ষাগৃহে ফের মৃত্যু!