২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যদল ‘পালাকার’ এর নেতৃত্বে শামীম সাগর ও চারু পিন্টু

পালাকার ২২ বছর পেরিয়ে ২৩-এ পদার্পণ করেছে।

নাট্যদল ‘পালাকার’ এর নেতৃত্বে শামীম সাগর ও চারু পিন্টু
নাট্যদল ‘পালাকার’ এর নতুন আধিকারী (চেয়ারম্যান) শামীম সাগর (বামে) ও সদস্য সচিব চারু পিন্টু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2024, 10:11 AM

Updated : 01 Sep 2026, 09:04 PM

নাট্যদল ‘পালাকার’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে শামীম সাগরকে আধিকারী (চেয়ারম্যান) এবং চারু পিন্টুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। 

আগামী দুই বছর তাদের নেতৃত্বে পরিচালিত হবে ‘পালাকার’।

শুক্রবার নাট্যদলটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি অনুমোদিত হয়। 

এদিন জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে ব্যবস্থাপক হিসেবে আছেন সেলিম হায়দার। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন কাজী ফয়সল, মুনিরা রহমান অবণী, শাহাদাত হোসেন সাব্বির, সাজ্জাদ নিশাদ, রোদ, ফাহমিদা মল্লিক শিশির।

পালাকার ২২ বছর পেরিয়ে ২৩-এ পদার্পণ করেছে। 

প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের পরিশ্রম-পরিকল্পনা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পালাকার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সবার প্রতি সশ্রদ্ধ ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন পালাকারের উপদেষ্টা, সাংগঠনিক সদস্য এবং নিয়মিত, অনিয়মিত, শিক্ষার্থী এবং বন্ধু-সদস্যরা।

দ্বিতীয় পর্বে পালাকারের নিয়মিত সদস্যদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। পালাকার নির্বাচনী পর্ষদ ২০২৪ এর আহ্বায়ক ছিলেন মীর মেহবুব আলম নাহিদ, সদস্য মো. রিয়াজুল হক সিকদার এবং মো. মিজানুর রহমান।

পালাকারের গঠনতন্ত্র অনুযায়ী, নব-নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন নাট্যদলটির প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল এবং দলের জ্যেষ্ঠ সদস্য অনিকেত পাল বাবুসহ বিগত কমিটি।