২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান-অক্ষয়ের চেয়ে বেশি অর্থ নিচ্ছেন আল্লু অর্জুন!

‘পুষ্পা: দ্য রুল’ আসছে; তাতে আল্লু অর্জুনের সঙ্গে রাশমিকাই থাকছেন।

সালমান-অক্ষয়ের চেয়ে বেশি অর্থ নিচ্ছেন আল্লু অর্জুন!

আল্লু অর্জুন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 11:17 PM

Updated : 07 Sep 2022, 11:17 PM

‘পুষ্প: দ্য রাইজ’র সাফল্যে শুধু হাওয়ায়ই উড়ছেন না আল্লু অর্জুন, তার পারিশ্রমিকও বাড়ছে তরতরিয়ে।

তেলুগু এই অভিনেতা এখন বলিউডের সালমান খান কিংবা অক্ষয় কুমারের চেয়ে বেশি অর্থ নিচ্ছেন বলে খবর চাউর হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে।

‘পুষ্পা: দ্য রাইজ’র সিকুয়াল ‘পুষ্পা: দ্য রুল’ আনছেন সুকুমার। তাতে আল্লু অর্জুনই থাকছেন পুষ্পা হিসেবে। সিনেমাটির শুটিং শুরুর আগে এই অভিনেতার শত কোটির বেশি পারিশ্রমিক নেওয়ার খবরই তুলেছে ঝড়।

‘পুষ্পা: দ্য রাইজ’ অভিনয়ের জন্য যেখানে ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন আল্লু অর্জুন, সেখানে এবার তার শত কোটির বেশি রুপি নেওয়ার খবরে হতবাক অনেকেই।

এনডিটিভি বলেছে, পুষ্পা চরিত্রের জন্য এবার ১০০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন আল্লু অর্জুন।

বিভিন্ন সূত্রের বরাতে কলকাতার দৈনিক আনন্দবাজার খবর দিয়েছে, ‘পুষ্পা’র দ্বিতীয় সিনেমার মোট বাজেট ৪৫০ কোটি রুপির মধ্যে আল্লু একাই পকেটে পুরেছেন ১২৫ কোটি রুপি। আগের সাফল্যের কারণে প্রযোজকরা তা দিতে কার্পণ্য করেননি।

পুরনো খবর:

‘পুষ্পা: দ্য রাইজ’ ৩০০ কোটির মাইলফলকে
পুষ্পা: দ্য রুল এর শুটিংয়ে পশ্চিমবঙ্গে যাবেন আল্লু অর্জুন

এসব খবর সত্যি হলে তেলেগু সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা এখন আল্লু অর্জুন। শুধু তাই নয়, বলিউডের সালমান খান কিংবা অক্ষয়কে পেছনে ফেলছেন তিনি।

সালমান খান তার পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’র জন্য শত কোটি রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর বেরিয়েছে।

Image

‘পুষ্পা: দ্য রুল’ এও আল্লু অর্জুনের সঙ্গে থাকছেন রাশমিকা মানদানা

‘পুষ্পা: দ্য রুল’ সামনের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে। সিনেমাটি কন্নড়, তেলেগু, মালায়লাম, তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।

আল্লু অর্জুনের সঙ্গে এই সিনেমাতেও জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা। পাশাপাশি দক্ষিণের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকেও দেখা যাবে।

সম্প্রতি ‘গুডবাই’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে রাশমিকা জানিয়েছেন, দিন কয়েকের মধ্যেই শুটিংয়ে গড়াবে পুষ্পা: দ্য রুল’। ২০২৪ সালে মুক্তি পাবে সিনেমাটি।