২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সোলজারের’ পর সান মিউজিকের আরেক সিনেমায় শাকিব

প্রতিষ্ঠানটির সঙ্গে এই নতুন যাত্রাকে শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন।

‘সোলজারের’ পর সান মিউজিকের আরেক সিনেমায় শাকিব
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে দুইটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 08:33 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের আরেকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।  

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিটি হয় সোমবার। 

প্রতিষ্ঠানটির সঙ্গে শাকিব খানের দ্বিতীয় চলচ্চিত্রের নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। 

রোববার থেকে শুটিং শুরু হওয়া ‘সোলজার’ সিনেমাটিও এই প্রযোজনা প্রতিষ্ঠানের। দেশপ্রেমভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’, ‘হাওয়া’র মত নান্দনিক ও ব্যবসাসফল সিনেমা প্রতিষ্ঠানটির প্রযোজনার তালিকায় রয়েছে। 

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে এই নতুন যাত্রাকে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন। 

তারকা এই অভিনেতা বলেন, “দেশের বাইরে আমরা দেখি, শীর্ষ উদ্যোক্তারা চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছেন। আমাদের দেশের সংস্কৃতিপ্রেমী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী এবং তার প্রতিষ্ঠান সেই ধারারই অংশ। তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, তার মত অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে।”  

চুক্তি নিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, “শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ অভিনেতাদের একজন। ২৬ বছরের বেশি সময় ধরে তিনি পুরোপুরি চলচ্চিত্রেই নিজেকে উৎসর্গ করেছেন। 

শাকিবকে নিয়ে সাকিবের 'সোলজার'

“তার সঙ্গে আমাদের এই সহযোগিতা ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।