'বেঙ্গলি ফেস্টিভ্যাল': নাচ-গান-ফ্যাশনে জমজমাট আয়োজন
রাজধানীর আলোকি কনভেনশন হলে দুইদিনব্যাপী চলবে এই আয়োজন।
গানের লাইভ আসর, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন ও লাইফস্টাইল, পাশাপাশি বাংলা খাবার এবং বাংলা সংস্কৃতির বিভিন্ন আয়োজন নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 'বেঙ্গলি ফেস্টিভ্যাল ২০২৫'।
রাজধানীর আলোকি কনভেনশন হলে দুইদিনব্যাপী চলবে এই আয়োজন। এই উৎসবের আয়োজন করছে ‘ইভেন্ট হাব’।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন মাসের ২ ও ৩ তারিখ এই সংস্কৃতি উৎসব হবে। যেখানে বাংলাদেশের ঐতিহ্য, শিল্প আর আধুনিকতার এক সম্মিলন ঘটতে চলছে।
আয়োজনে সরাসরি গানে পারফর্ম করবেন সংগীতশিল্পী তানভীর ইভান। এছাড়াও থাকবে ব্যান্ড 'জলের গান' ও 'কার্নিভাল'।
থাকবে 'বৈরবী' নামের ঐতিহ্যবাহী নৃত্যানুষ্ঠান, 'দেহসাল' শিরোনামের ফ্যাশন শো এবং স্ট্যান্ড-আপ কমেডি শো।
ইভেন্ট হাবের মিডিয়া এবং মার্কেটিং কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বাংলার প্রাণ, সুর, রঙ এবং আনন্দ একত্রিত করে আয়োজন করা হচ্ছে বেঙ্গলি ফেস্টিভ্যালের।
এই উৎসব কেবল একটি আয়োজন নয়, এটি একটি অভিজ্ঞতা হয়ে থাকবে বলে জানিয়েছেন জাহিদ।
