‘জাস্ট চিল’ থেকে ‘লেকে প্রভু কা নাম’, সালমান-ক্যাটরিনার ১৮ বছর
যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’র গানটি প্রকাশ হবে সোমবার।
আর একমাস পর মুক্তি পেতে চলা ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েল কেবল ট্রেইলারে আলোড়ন তোলেনি, চমক তৈরি করেছে গানেও। সিনেমার ‘লেকে প্রভু কা নাম’ গানটি গেয়েছেন শিল্পী অরিজিৎ সিং। আর এই গানের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের দ্বন্দ্ব মিটিয়ে ফের এক হয়েছেন সালমান-অরিজিৎ।
যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’র গানটি প্রকাশ হবে সোমবার। আগে এসেছে গানের টিজার।
‘লেকে প্রভু কা নাম’ প্রকাশ উপলক্ষে টাইগার’ সিরিজের আরও দুই সিনেমার গান ছাড়াও সালমান ও ক্যাটরিনার আরও কয়েকটি আলোচিত গানের খবর তুলে এনেছে পিংকভিলা।
কবির খানের পরিচালনায় সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে সিনেমার সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এই সিনেমাটি পরিচালনা করেন আলী আব্বাস জাফর।
দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’র গান ‘সোয়াগ সে সোয়াগাত’ সাড়া ফেলে।
গীতিকার বিশাল শেখরের লিরিকে বিশাল দাদলানি এবং নেহা ভাসিন গেয়েছিলেন গানটি। সালমান ও ক্যাটিরনা গানের শুটিং করেছিলন গ্রিসে। এই গানের মূল ভাবনা হল নবীনকে বরণ করে নেওয়া, নতুনের জয়গান গাওয়া। গানের লিরিক, সুর এবং কোরিওগ্রাফিতে ‘টাইগার জিন্দা হ্যায়’ এর গান ‘সোয়াগ সে সোয়াগত’ গানটি ইউটিউবে এখনও খোঁজেন ‘টাইগার’ ভক্তরা।
এগারো বছর আগে মুক্তি পাওয়া ‘টাইগার’ সিরিজের প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ এর গান ‘মাশআল্লাহ’।
ওই গানের দৃশ্যায়নে সালমানের অভিনয় আর ক্যাটরিনার ‘বেলি ডান্স’ উত্তাল করে দর্শক মন। সাজিদ-ওয়াজিদের সুরে কথায় গানটি গেয়েছিলেন শিল্পী ওয়াজিদ ও শ্রেয়া ঘোষাল।
‘জাস্ট চিল’ গানটি সালমান-ক্যাটরিনা ভক্তদের ফিরিয়ে নিয়ে যায় ২০০৫ সালে, এই জুটির প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’।
‘ম্যায়নে পিয়ার কিউ কিয়া’ করে দর্শকের ‘মন জয়’ করে নিয়েছিল এই জুটি। সেইসঙ্গে মনের অদলবদল হয় সালমান ও ক্যাটরিনারও।
সংগীত শিল্পী সোনু নিগম, জয়েশ গান্ধী এবং অমৃতার গাওয়া ‘জাস্ট চিল’ এর সংগীত পরিচালনা করেছিলেন হিমেশ রেশমিয়া।
২০১৯ সালে সালমান-ক্যাটরিনা জুটি বেঁধে করেন ‘ভারত’ সিনেমা। এই চলচ্চিত্রে ‘আইথে আ’ শিরোনামের গানটি মূলত বিয়ের অনুষ্ঠানের গান।
গানটির সুর বেঁধেছিলের বিশাল-শেখর জুটি। গেয়েছিলেন আকাসা সিং, নীতি মোহন এবং কমল খান। ‘আইথে আ’ গানে মূলত একাই নেচে হুল্লোড় তোলেন সালমান। ‘ভারত’ সিনেমার গল্প সালমান খানকে কেন্দ্র করে। সাতটি আলাদা আলাদা লুকে দেখা যায় ‘ভাইজান’কে।
