০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ইনস্টাগ্রামে ‘ফুল ফুটিয়েছেন’ মধুমিতা

মধুমিতার এই পোশাক তৈরি হয়েছে প্রায় ১০ হাজার গোলাপ দিয়ে।

ইনস্টাগ্রামে ‘ফুল ফুটিয়েছেন’ মধুমিতা
অভিনেত্রী মধুমিতা সরকার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2025, 11:52 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

ভারতের পশ্চিমবঙ্গের সিরিয়াল-সিনেমার অভিনেত্রী মধুমিতা সরকার এই শীতে ফুল ফুটিয়ে ডেকে এনেছেন ঋতুরাজকে। অভিনেত্রী লাল, সাদা, হলুদ, গোলাপী, বেগুনিসহ নানা রঙের গোলাপের তৈরি পোশাক পরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। মধুমিতার এই পোশাক তৈরি হয়েছে প্রায় ১০ হাজার গোলাপ দিয়ে।

গোলাপের পোশাকের ছবি দিয়ে মধুমিতা লিখেছেন,"ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত!” ফুল ফুটেছে অভিনেত্রীর গয়না ও চুলেও।  

গোলাপের পোশাকের

আনন্দবাজার লিখেছে মধুমিতা নিজেই ফুলের বাজারে গিয়ে গোলাপ বেছে নিয়েছেন। পোশাকের নকশাও নিজে করে ডিজাইনারকে তার করণীয় বুঝিয়ে দিয়েছেন।

আনন্দবাজার লিখেছে মধুমিতা নিজেই ফুলের বাজারে গিয়ে গোলাপ বেছে নিয়েছেন। পোশাকের নকশাও নিজে করে ডিজাইনারকে তার করণীয় বুঝিয়ে দিয়েছেন।

পোশাকসজ্জা নিয়ে মধুমিতা বলেন, "পত্রিকায় দেখি, কী সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে। অনেক দিনের ইচ্ছে, আমিও করব। সেই শখপূরণ করলাম, বলতে পারেন।"

পোশাকসজ্জা নিয়ে মধুমিতা বলেন, "পত্রিকায় দেখি, কী সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে। অনেক দিনের ইচ্ছে, আমিও করব। সেই শখপূরণ করলাম, বলতে পারেন।"

মধুমিতা চেয়েছিলেন পোশাকের সব জায়গায় কেবল ফুলই থাকবে। কিন্তু তৈরির সময় দেখা গেছে, সেটা করলে খুব ভালো দেখাবে না। তাই ফুল ছাড়া কাপড়ের অংশও রাখা হয়েছে পোশাকে। 

মধুমিতা চেয়েছিলেন পোশাকের সব জায়গায় কেবল ফুলই থাকবে। কিন্তু তৈরির সময় দেখা গেছে, সেটা করলে খুব ভালো দেখাবে না। তাই ফুল ছাড়া কাপড়ের অংশও রাখা হয়েছে পোশাকে।