০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
বায়জীদ খুরশীদ রিয়াজ: মুক্তিযুদ্ধ গবেষক, গীতিকবি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ই-মেইল: baizid.romana@gmail.com
“সবকিছু বদলানো যায় না, যেমন সত্য, সুন্দর ও সংবাদ”—ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নম্বর ২৪২১ থেকে তৌফিক ইমরোজ খালিদীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হয়ে ওঠার স্মৃতিময় আখ্যান লিখেছেন বায়জীদ খুরশীদ রিয়াজ।
১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলনকে ‘অনৈসলামিক’ আখ্যা দেওয়া জামায়াতে ইসলামী ১৯৭১ সালে কীভাবে সেই কাঠামোর রক্ষক হলো?
মানচিত্রের রেখা কেবল সীমানা নির্ধারণ করে না, তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন। মুজিব-ইন্দিরা চুক্তি এবং পরবর্তী সাংবিধানিক ও আইনি লড়াই কীভাবে ছিটমহলবাসীকে রাষ্ট্রহীনতার অভিশাপ থেকে মুক্তি দিয়েছিল?
কোনো ব্যক্তির মর্যাদা আইনের ঊর্ধ্বে নয়—গ্রামীণ ব্যাংক মামলায় আইনের শাসন প্রতিষ্ঠায় স্মরণীয় ভূমিকা রেখেছিলেন প্রয়াত আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ।
রূপালি পর্দার ভুবনভুলানো হাসি কীভাবে একাত্তরের রণাঙ্গনে হয়ে উঠেছিল এক অমোঘ অস্ত্র? ‘মিষ্টি মেয়ে’র জৌলুস যখন বিনোদন ছাপিয়ে পরিণত হলো স্বাধীনতার সংলাপে। বাসের শরণার্থী থেকে আকাশবাণীতে ভাষণ প্রচার—চলচ্চিত্রের কিংবদন্তি কবরীর জীবনের সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ ও রোমাঞ্চকর অধ্যায় তুলে ধরে জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বায়জীদ খুরশীদ রিয়াজ।
প্রতিবাদের ভাষা যখন শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে, তখন কি আন্দোলনের নৈতিক মান খর্ব হয় না? বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাজপথের দেয়ালে ছড়িয়ে পড়া কদর্য স্লোগান নিয়ে নীরবতা কি এই কর্দমাক্ত স্রোতকেই পৃষ্ঠপোষকতা করছে না?