২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন-মৃত্যুর খেলা, ৩০ দিন বাঁচলেই মিলবে বিপুল অর্থ

সিনেপ্লেক্সের সাতটি শাখায় ‘দ্য রানিং ম্যান’ সিনেমার ৩০টি শো চলবে।

জীবন-মৃত্যুর খেলা, ৩০ দিন বাঁচলেই মিলবে বিপুল অর্থ
‘দ্য রানিং ম্যান’ সিনেমার পোস্টার। ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 10:59 AM

Updated : 10 Sep 2026, 12:46 PM

ডিস্টোপিয়ান থ্রিলারধর্মী সিনেমা ‘দ্য রানিং ম্যান’ দেখা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, সিনেপ্লেক্সের সাতটি শাখায় ৩০টি শো চলবে ‘দ্য রানিং ম্যান’ সিনেমার।

১৯৮২ সালের স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমাটি। এডগার রাইট পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ. ম্যাসি, লি পেস, মাইকেল সেরা, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো এবং জোশ ব্রোলিন।  

প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও দেখা যাচ্ছে সিনেমাটি।

সিনেমার চিত্রনাট্যে দেখাচ্ছে, একটি নিপীড়িত সমাজ, যা ভয়াবহ অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং সরকারি নিয়ন্ত্রণে পিষ্ট হয়ে পড়েছে। জনগণকে ব্যস্ত ও নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার আয়োজন করে ভয়াবহ টেলিভিশন গেম শো ‘দ্য রানিং ম্যান’।

এই শোতে অংশগ্রহণকারীদের বলা হয় রানার। সমাজের অবাঞ্ছিত, দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের সামনে একটাই সুযোগ, তারা ৩০ দিন বেঁচে থাকতে পারলে তারা জিতে নিতে পারবে বিপুল অর্থ ও স্বাধীনতা। তাদের পিছু নেয় সশস্ত্র হত্যাকারীদের একটি গ্রুপ যারা রাষ্ট্রের হয়ে এই খেলা পরিচালনা করে।  

সিনেমায় প্রধান চরিত্র গ্লেন পাওয়েল অভিনয় করেছেন ‘বেন রিচার্ডস’নামক চরিত্রে যিনি একজন দরিদ্র পিতা; যার মেয়ে অসুস্থ, তাই জীবনের আশা ধরে রাখতে এই বিপজ্জনক খেলায় অংশ নেন তিনি। তাকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প। যিনি একসময়

কেবল নিজের জীবনের জন্য নয়, পুরো দেশের মুক্তির জন্য লড়াই করে।