চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম মহানগরীতে বৃহস্পতিবার দুপুরে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এসময় সাগরে জোয়ার থাকায় নগরীর বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর একটা থেকে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ২৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪২ মিনিট থেকে বিকাল পৌনে ৬টা পর্যন্ত জোয়ার ছিল। তাই মাঝারি বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
দুপুর একটা থেকে টানা দুই ঘণ্টার বর্ষণে নগরীর নিউমার্কেট, তিনপোল, জামালখান, হেমসেন লেন, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ফলে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বিঘি
bdnews24