২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মন্ত্রী

পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো শিল্প প্রতিষ্ঠানের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে তার দপ্তরে সাংবাদিকদের কাছে ব্রিফিং মন্ত্রী এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো শিল্প প্রতিষ্ঠানের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে তার দপ্তরে সাংবাদিকদের কাছে ব্রিফিং মন্ত্রী এ মন্তব্য করেন। ড. হাছান মাহমুদ আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বলেন,'' প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা করেছেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো শিল্পপ্রতিষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।'' তিনি একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলেও জানান। তার মন্ত্রণালয়ে বিশেষ করে বন বিভাগের দুর্নীতি বন্ধেও পদক্ষেপ গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী। বন বিভাগ বাংলাদেশে সরকারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগগুলোর একটি বলে মনে করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৩২ঘ.