২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ আরো শক্তিশালী

উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট মৌসুমী লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে রোববার বলা হয়, উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমী বায়ু মাঝারি থেকে তীব্র রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট মৌসুমী লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে রোববার বলা হয়, উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমী বায়ু মাঝারি থেকে তীব্র রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপে বেশ তারতম্য দেখা দিয়েছে। ফলে সমুদ্র বন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, মৌসুমী লঘুচাপ এবং বায়ুচাপের তারতম্যের প্রভাবে সোমবার সন্ধ্যা ০৬ টা পর্যন্ত উপকূলীয় জেলা এবং কাছাকাছি দ্বীপ ও চর স্বাভাবিক জোয়ারের চেয়ে দু' থেকে চার ফুটেরও বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/টিআর/২৩১৮ ঘ.