ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন উপদেষ্টা সি এস করিম বলেছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির শিকার।
বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের এ অবস্থার বিষয়টি চিন্তা করে বালি সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে অ্যাডপ্টেশনের জন্য অর্থায়ন, সহজে প্রযুক্তি স্থানান্তর, প্রশিক্ষণ এবং সিডিএম (ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম) খাতে অ্যাডপ্টেশন লেভি বর্তমানের দুই শতাংশ থেকে আরও বাড়ানো, ক্ষতিপূরণ ও অর্থায়ন ব্যবস্থা হিসেবে বীমার প্রস্তাব করা হয়েছে। অ্যাডপ্টেশন বিষয়ে গবেষণা, সক্ষমতা বৃদ্ধিসহ অগ্রাধিকার নির্ণয়ের জন্য বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল অ্যাডপ্টেশন সেন্টার স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।"
বালিতে অনুষ্ঠানরত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসি) এর ১৩তম সম্মেলনে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পরিবেশ ও বন উপদেষ্টা সি এস করিমের বক্তৃতা দেওয়ার কথা ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে সম্মেলনে যোগ দিতে না পারায় নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইসমত জাহানের তার লিখিত বক্তব্য পড়ে শোনানোর কথা।
উপদেষ্টা সি এস করিম অ্যাডপ্টেশন ফান্ডের বিষয়ে বলেন, "আশা করা যাচ্ছে বালি সম্মেলনে অ্যাডপ্টেশন ফান্ডের বিষয়টি চূড়ান্ত হবে। এ ফান্ডের বোর্ড গঠন বিষয়ে এবং ফান্ড পরিচালনার জন্য সেক্রেটারিয়েট গঠনের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। অন্যান্য বিষয়ে চূড়ান্ত অগ্রগতির জন্য ১৪ ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।"
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশের মানুষ এবং সম্পদ রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আন্তর্জাতিক স
bdnews24