২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহামের সাহায্যে ক্রুজ

হলিউডি অভিনেতা টম ক্রুজ এবার ফুটবল তারকা ডেভিড বেকহামকে অভিনেতা হতে সাহায্য করবেন। খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 10:35 AM

Updated : 25 Apr 2022, 06:47 PM

‘ন্যাশনাল এনকোয়ার’ ম্যাগাজিনকে এক সূত্র জানিয়েছে, বেকহাম সবসময়ই অ্যাকশন ফিল্মের তারকা হতে চান, আর ক্রুজ এ বিষয়ে তাকে সাহায্য করবেন বলে অনেক আগেই কথা দিয়েছিলেন।

গসিপ ওয়েবসাইট ‘এন্টারটেইনমেন্ট ওয়াইজ’ জানিয়েছে, বেকহাম ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের মে মাসে একটি খেলার পর ২০ বছরের খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেবেন।

সূত্র আরও জানিয়েছে, বেকহাম এরপরও ফুটবল খেলাকে ভালোবাসবেন; কিন্তু তিনি মনে করেন অ্যাকশন সিনেমায় কাজ করার জন্য এটাই শ্রেষ্ঠ সময়।

এর আগে আমেরিকায় বসবাসের সময়ে বেকহাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে  টম ক্রুজের বন্ধুত্ব গড়ে ওঠে। তবে বর্তমানে বেকহাম তার পরিবারের সঙ্গে লন্ডনে বসবাস করছেন।