বিষণœ ব্র্যাডলি
‘হ্যাংওভার’ সিরিজের তৃতীয় সিনেমাটিতে কাজ করার পর সিরিজটি শেষ হয়ে যাওয়ায় অনেকটাই বিষণœ ব্র্যাডলি কুপার। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, ‘হ্যাংওভার’ সিরিজের শেষ সিনেমাটির কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কুপার বলেছেন কাজের অভিজ্ঞতাটি ছিল অনেক ‘আবেগঘন’। সেই সঙ্গে তিনি আরও জানান সিনেমাটির কাজ শেষ হয়ে যাওয়ায় মন খারাপ তার।
কুপার বলেন, “এটা বেশ দুঃখজনক। এ ব্যাপারে আমার অনুভূতি কিছুটা মিষ্টি, কিছুটা তিক্ত।”
আর সিনেমাটিতে কাজ করে ব্র্যাডলি জীবন থেকে কী শিখলেন জানতে চাওয়া হলে তিনি জানান, কীভাবে কৃতজ্ঞ হতে হয় তাই শিখেছেন তিনি।
‘হ্যাংওভার’ সিরিজের তৃতীয় সিনেমা ‘হ্যাংওভার ৩’-এ দেখা যাবে কুপার ও তার দল শেষবারের মতো লাসভেগাসে ফিরে যায় একটি পুরনো ঋণ শোধ করতে এবং সেই সঙ্গে তাদের অতীতের সব ঘটনা পেছনে ফেলে আসতে।
‘হ্যাংওভার ৩’ সিনেমাটিতে অভিনয় করেছেন ব্র্যাডলি কুপারসহ অভিনেতা জ্যাক গ্যালিফিয়ানাকিস, জাস্টিন বারথা এবং এড হেমস। সিনেমাটি মুক্তি পাবে ২৪ মে।
