২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাক্ষির সাহায্যে সালমান

বলিউডি অভিনেতা সালমান খানের হাত ধরেই ব্লক বাস্টার হিট ‘দাবাং’ সিনেমার মধ্য দিয়ে টিনসেলে পা রেখেছিলেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। এবার ছবি আঁকার বিষয়েও সোনাক্ষির পরামর্শকের ভ‚মিকায় অবতীর্ণ হয়েছেন সালমান। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 11:51 AM

Updated : 25 Apr 2022, 06:45 PM

প্রভাবশালী একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সালমান এবং সোনাক্ষি দুজনেরই ছবি আঁকার প্রতি দুর্বলতা রয়েছে। সোনাক্ষির পরবর্তী সিনেমা ‘লুটেরা’তে তিনি একজন শিল্পীর চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটির একটি মিউজিক লঞ্চে তিনি সকলের সামনেই ছবি আঁকার পরিকল্পনা করছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সালমানের মতো সোনাক্ষিরও ছবি আঁকার শখ আছে। সালমানের আঁকা বেশ কয়েকটি ছবি তার পছন্দ। বলা যায় শিল্পী সালমানের ভক্ত তিনি। আর তাই মিডিয়ার সামনে ছবি আঁকার বিষয়ে সালমানের কাছ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন।

মাধ্যমটি আরও জানায়, ‘সাওয়ার লুন’ গানটির লঞ্চ অনুষ্ঠানে নির্মাতারাই চাইছেন যেন সোনাক্ষি মিডিয়ার সামনে ছবি আঁকেন। এ গানে সিনেমায় সোনাক্ষি এবং রণবীর সিংয়ের চরিত্র তুলে ধরা হবে।