২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমায় ফিরতে চান কাজল

স্বামী অজয় দেবগানের প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটছে। এরপরও ভালো চিত্রনাট্য পেলে আবারও অভিনয় করবেন বলে জানিয়েছেন বলিউডি অভিনয়শিল্পী কাজল। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 08:08 AM

Updated : 25 Apr 2022, 06:44 PM

সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, “আমি অবশ্যই একটি ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি। সেইসঙ্গে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানটিও ভালো হতে হবে।”

১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মধ্য দিয়ে টিনসেলে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী তনুজা এবং প্রযোজক শমু মুখার্জীর মেয়ে কাজল। পরবর্তীতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘গুপ্ত’, ‘দুশমান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’-এর মতো হিট বলিউডি সিনেমায় অভিনয় করেন তিনি।

২০০১ সালে অভিনেতা অজয় দেবগানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর টিনসেল থেকে দূরে সরে যান কাজল। বিয়ের ৫ বছর পর ২০০৬ সালে প্রথম তিনি ‘ফানা’ সিনেমায় কাজ করেছিলেন। এরপর কারান জহরের ‘উই আর ফ্যামিলি’ এবং ‘মাই নেম ইজ খান’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।

অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তার জুটি বরাবরই আলোচনায় ছিল। এ জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমাটি বলিউডে জনপ্রিয় চলচিত্রের তালিকায় শীর্ষে রয়েছে এখনও।