২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্ট-ক্রিস্টেন অবকাশযাপন

সম্পর্কে ফাটলের গুজব বেশ কিছুদিন ধরে শোনা গেলেও সম্প্রতি জানা গেছে, একসঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছেন হলিউডি জুটি রবার্ট প্যাটিনসন এবং ক্রিস্টেন স্টুয়ার্ট। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ওই জুটিকে সম্প্রতি দেখা গেছে ফ্রান্সের কানে; সেখানেই বেশ কিছুদিনের জন্য অবকাশযাপন করছেন তারা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 02:10 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

‘সান অনলাইন’ জানিয়েছে, সম্প্রতি কান শহরের হোটেল ‘দ্যু কাপ’-এর একটি সুইট ৫ হাজার পাউন্ড দিয়ে একরাতের জন্য ভাড়া করেছেন এই জুটি। জানা গেছে এরপর তারা ওখানকার স্থানীয় ঐতিহ্যবাহী ভাইনইয়ার্ডগুলোতে কিছুদিনের জন্য অবস্থান করবেন।

এক সূত্র জানিয়েছে, একটি সিনেমার প্রচারণার জন্য রবার্টকে কান ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে হবে; তাই তিনি ক্রিস্টেনকে সঙ্গী হিসেবে নিয়ে গেছেন। তারা পিকাসো জাদুঘরসহ স্থানীয় বিভিন্ন জাদুঘরের পাশাপাশি রেনোয়ার বাড়িতেও ঢুঁ মারবেন।

সূত্রটি আরও জানায়, তবে সেইসঙ্গে তারা প্রভিন্সেও যাবেন এবং সেখানকার ভাইনইয়ার্ডগুলো ঘুরে দেখবেন। সেখানে ক্যাম্পিং করার পরিকল্পনাও আছে তাদের।

বলা হয়েছে, তারা কিছুদিন ‘সাধারণ মানুষের মতো’ থাকতে চান।