২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছরে ‘জাঞ্জির’

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাঞ্জির’ সিনেমার মধ্য দিয়েই বলিউডি জগতে সফল্যের সূচনা করেছিলেন আজকের সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। তাই ৪০ বছর পরও সিনেমাটির মুক্তিবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। এই উপলক্ষে তাকে ওই সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য সিনেমাটির রচয়িতা সেলিম খান এবং জাভেদ আখতারকে টুইটারের মাধ্যমে ধন্যবাদ জানান তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 09:02 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

১৯৭৩ সালের ওই সিনেমার আগে অমিতাভ অভিনীত বেশকিছু সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের সুবাদে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে পরিচিতি পান অমিতাভ।

বিগ বি টুইটারে লেখেন, “আজ ‘জাঞ্জির’ সিনেমাটি মুক্তির ৪০ বছর পূর্ণ হয়েছে। আমাকে এমন একটি অসাধারণ সুযোগ দেওয়ার জন্য সেলিম-জাভেদকে ধন্যবাদ। আমি এখনও এই ভেবে অবাক হই যে, তারা কীভাবে একজন ব্যর্থ নবাগত অভিনেতার উপর আস্থা রেখেছিলেন!”

এই সিনেমাটির মধ্য দিয়েই সে সময়ের রোমান্টির সিনেমার ধারায় পরিবর্তন এনে অ্যাকশন সিনেমার প্রচলন ঘটেছিল। সিনেমাটির অন্যান্য চরিত্রে ছিলেন জয়া বচ্চন, প্রাণ, অজিত এবং বিন্দু।