২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘৩০০’-এর সিক্যুয়াল : মুক্তি আগামী বছর

‘৩০০’ সিনেমার বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘৩০০ : রাইজ অফ অ্যান এম্পায়ার’ মুক্তি পাবে ২০১৪ সালে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 12:05 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

‘কন্টাক্ট মিউজিক’ জানিয়েছে, জেরাল্ড বাটলার অভিনীত ঐতিহাসিক ধাঁচের সিনেমাটির সিক্যুয়াল ‘৩০০ : রাইজ অফ অ্যান এম্পায়ার’ চলতি বছরের অগাস্টে মুক্তি পাবার কথা থাকলেও স¤প্রতি সিনেমাটি মুক্তির তারিখ পেছানো হয়েছে সাত মাস। এবার সিনেমাটি ২০১৪ সালের বসন্তে মুক্তি পাবে।

এ বিষয়ে ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে জানানো হয়, ‘৩০০ : রাইজ অফ অ্যান এম্পায়ার’ সিনেমাটিকে ২০১৪ সালের মার্চের ৭ তারিখে মুক্তি দেওয়া হবে আর এর পেছনের কারণ হল আমরা ‘৩০০’ সিনেমাটির ঐতিহ্য ধরে রাখতে চাচ্ছি; সিনেমাটি যেন ঐ সময়ের বাকি সিনেমাগুলোকে ছাড়িয়ে যেতে পারে। এই সিক্যুয়ালে সেসব উপাদান রাখা হয়েছে, যা দর্শক একটি সিক্যুয়াল থেকে আশা করে।

এর আগে ২০০৭ সালে মুক্তি পায় ‘৩০০’ সিনেমাটি। অভিনয় করেছিলেন জেরাল্ড বাটলার। সিনেমাটি সুপারহিট হয়। ‘৩০০ : রাইজ অফ অ্যান এম্পায়ার’ সিনেমাটি পরিচালনা করবেন নোয়াম মুরো।