২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাভোল্টার নতুন থ্রিলার

হলিউডি অভিনেতা জন ট্রাভোল্টাকে এবার দেখা যাবে নতুন সিনেমা ‘দ্য ফর্জার’-এ; ক্রাইম থ্রিলারধর্মী ওই সিনেমা পরিচালনা করেছেন ফিলিপ মার্টিন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 11:16 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

‘রেডার অনলাইন’ জানিয়েছে, ‘দ্য ফোর্জার’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ‘দ্য কল’-খ্যাত চিত্রনাট্যকার রিচার্ড ডিওভিডিও। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন ট্রাভোল্টা।

সিনেমাটিতে ট্রাভোল্টার চরিত্রটির নাম ‘রে কাটলার’, একজন শিল্পী হওয়া সত্ত্বেও ছোটখাটো অপরাধের সঙ্গে জড়াতে থাকে সে। চলতি বছরের শেষ নাগাদ কাজ শুরু হবে সিনেমাটির।

ট্রাভোল্টা অভিনীত সর্বশেষ সিনেমা ‘কিলিং সিজন’; এখনও মুক্তি না পাওয়া ওই সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো।