২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরক্ত সঞ্জয়

১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলার সঙ্গে জড়িতদের কাছ থেকে অস্ত্র কেনার অভিযোগে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত। আর শাস্তি ভোগের আগে হাতের কাজগুলি গুছিয়ে নিতেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে এ সময় তার সহকর্মী এবং পরিচালকরা তার নামে গুজব ছড়াচ্ছেন বলে জানালেন সঞ্জয়। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

একটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি গত এক মাসের কাজের জন্য কোনো টাকাই নেইনি। এর বিনিময়ে আমি কি পেলাম! আমার সহ-অভিনেতারা মিডিয়ার কাছে বলে বেড়াচ্ছে আমি আত্মসমর্পণের আগের সময়গুলি ঘরে বসে নিজেকে সামলানোর চেষ্টা করছি। যেখানে আমি প্রতিটা দিন স্টুডিওতে তাদের সঙ্গে শুটিং করছি।’

তবে কিছুদিন আগে তার একজন সহকর্মী জানিয়েছিলেন, সকলেই এই কঠিন সময়ে সঞ্জয়ের পাশে থাকবার চেষ্টা করছেন।