২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০১ সালেই শুরু হয়েছিল নতুন ইতিহাস: কারান

বলিউডি পরিচালক কারান জোহর মনে করেন, ‘লাগান-ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া’ এবং ‘দিল চাহতা হ্যায়’ এ সিনেমা দুটির মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হয়। খবর জানিয়েছে, ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 10:27 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

ভারতীয় সিনেমার শত বছর পূর্তি উপলক্ষে নির্মিত সিনেমা ‘বম্বে টকিজ’-এর এক বিশেষ প্রর্দশনী অনুষ্ঠানে ৪০ বছর বয়সি কারান  বলেন, “১৯৪০ থেকে ১৯৫০, এ দশ বছরকে ভারতীয় সিনেমার স্বর্ণযুগ বলা হয়। তবে আমার জন্য ২০০১ সালটি বলিউডি জগতের জন্য একটি বিশেষ বছর ছিল। কারণ ওই বছর ‘লাগান’ এবং ‘দিল চাহতা হ্যায়’ সিনেমা দুটি মুক্তি পেয়েছিল। আমি মনে করি তখন থেকেই বলিউডে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।”

‘বম্বে টকিজ’ সিনেমায় পরিচালকের তালিকায় কারান ছাড়াও রয়েছেন দিবাকর ব্যানার্জী, আনুরাগ কশ্যপ এবং জয়া আক্তার। সিনেমাটিতে রানি মুখার্জী, রণদ্বীপ হুদা এবং সাকিব সেলিমের সঙ্গে কাজ করেছেন কারান। কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “রানি একজন অসাধারণ অভিনেত্রী। তার অভিনয়প্রতিভা সত্যি অতুলনীয়।”

কারান আরও বলেন, ‘রণদীপ এবং সাকিবের সঙ্গেও কাজ করে খুব ভালো লেগেছে আমার। তারা তাদের প্রতিভার পুরোটাই ব্যবহার করেছে সিনেমাটিতে, তাই সকলকে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি।’

৩ মে ভারতব্যাপী মুক্তি পাবে ‘বোম্বে টকিজ’।