মল্লিকাকে হটিয়ে সানি
পূজা ভাটের ‘জিসম ২’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি জগতে পরিচিতি পান ইন্দো-কানেডিয়ান পর্নোতারকা সানি লিওনি। আর সেই থেকে টিনসেলে তার জনপ্রিয়তা বেড়েই চলছে। ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ সিনেমার ‘লাইলা’ আইটেম সংয়ের পর এবার ‘ওয়েলকাম’ সিনেমার সিক্যুয়ালেও একটি আইটেম গানে দেখা যাবে তাকে। খবর জি মিডিয়া ব্যুরোর।
জানা গেছে, ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাটির আইটেম সংয়ে মল্লিকা শেরাওয়াতের কাজ করার কথা ছিলো। তবে সম্প্রতি মল্লিকাকে হটিয়ে তার স্থান দখল করেছেন সানি লিওনি।
বলিউডে যাত্রার শুরুতে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হলেও বর্তমানে নির্মাতাদের ‘হট লিস্টে’ রয়েছেন সানি। ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।
