‘আয়রন ম্যান’ বিতর্ক নিয়ে খুশি রবার্ট!
হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র বলেছেন ‘আয়রন ম্যান থ্রি’ সিনেমাটি দেখার পর মানুষের মধ্যে সন্ত্রাস উস্কে দিতে গণমাধ্যমের কথিত ভূমিকায় যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে যথেষ্টই আনন্দিত তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘কন্টাক্ট মিউজিক’ জানিয়েছে, ‘আয়রন ম্যান’ সিরিজের মূল চরিত্র টনি স্টার্কের ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট। আয়রন ম্যান সিরিজের নতুন এই পর্বে, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কর্মকা- সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়েছে।
রবার্ট এ বিষয়ে বলেন, ‘আমরা শুধু একটি বিষয় নিশ্চিত করতে চেয়েছিলাম; তা হল শিশুরা যখন সিনেমাটি দেখে বাড়ি ফিরবে তখন যেন ওদের মনে এই প্রশ্নটি জাগে। জেনেটিক প্রযুক্তি আসলে কী এবং রাজনৈতিক কারণ ছাড়াও সন্ত্রাস উস্কে দিতে গণমাধ্যমের ভূমিকা কী হতে পারে- আমরা চাচ্ছিলাম মানুষ যেন এসব নিয়ে চিন্তা করে।’
রবার্ট আরও বলেন, ‘আমি খুশি যে, এ ধরনের বিতর্ক এর মধ্যেই শুরু হয়ে গেছে!’
