আইনজীবীদের তোপের মুখে গিনেথ
বিলেতি অভিনেত্রী গিনেথ প্যালট্রো সম্প্রতি তার লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইটে মেয়ে-শিশুর বিকিনি পরা ছবি প্রকাশ করার পর শিশু সুরক্ষা অধিদপ্তরের আইনজীবীদের প্রতিবাদের মুখে পড়েছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এ বিষয়ে শিশু নির্যাতনবিষয়ক আইনজীবী ‘ডেইলি মেইল’-কে জানান, ‘আমরা সবসময়ই শিশুদেরকে যৌনতার প্রতীক হিসেবে ব্যবহারের বিরোধিতা করি। এটা খুবই দুঃখজনক যে, এখনও তারকারা নিজেদের ব্যবসার জন্য শিশুদের এভাবে ব্যবহার করেন।
