২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মল্লিকার পছন্দ কারান!

বলিউডি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত মনে করেন টিনসেলের সবচেয়ে সুযোগ্য ব্যাচেলর হলেন পরিচালক কারান জোহর। মল্লিকা বর্তমানে টিভি রিয়ালিটি ডেটিং শো ‘দি ব্যাচেলরেট ইন্ডিয়া-মেরে খায়ালো কি মালিকা’-র কাজ করছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 08:07 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

এ শোতে ব্যাচেলররা মল্লিকাকে তাদের প্রতি আকর্ষণের চেষ্টা করবেন। শোটির উদ্বোধনী অনুষ্ঠানে মল্লিকা বলেন, “আমি মনে করি বলিউডে কারান জোহরই আদর্শ ব্যাচেলর। আমার জন্য তিনিই সেরা। তিনি সফল, আকর্ষণীয় এবং সৎ।”

উগ্র অভিনেত্রী হিসেবে পরিচিত মল্লিকা শো সম্পর্কে বলেন, “এই শো-তে একজন সাহসী এবং আকর্ষণীয় নারী হিসেবে আমাকে দেখতে পাবেন সকলে। তবে আমার স্পর্শকাতর দিকটিও ফুটে উঠবে। আশা করছি শোটি যথেষ্ট জনপ্রিয়তা পাবে।”

৩৬ বছর বয়সি ওই অভিনেত্রী আর পাঁচটি সাধারণ মেয়ের মতো জীবনসঙ্গী খুঁজছেন। এ বিষয়ে মল্লিকা বলেন, “আমি খুবই একা আর তাই সঙ্গী খুঁজছি আমি। আর সব সাধারণ মেয়ের মতোই। নাম বা খ্যাতি নয় বরং আদর্শ সঙ্গী চাই আমি।”