২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিস মাতাচ্ছে ‘অবলিভিয়ন’

হলিউডি অভিনেতা টম ক্রুজের সদ্য মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘অবলিভিয়ন’-এর আয় সপ্তাহ শেষ না হতেই দাঁড়িয়েছে সর্বমোট ৩ কোটি ৮২ লাখ ডলারে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 04:36 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

বেসবল খেলার উপর নির্মিত ড্রামা ধাঁচের মুভি ‘ফরটি টু’-কে দ্বিতীয় স্থানে ফেলে এখন বক্স অফিস চার্টে প্রথম স্থানে রয়েছে ‘অবলিভিয়ন’। বেসবল খেলোয়াড় জ্যাকি রবিনসনের জীবনের উপর নির্মিত সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে ৯৫ লাখ ডলার আয় করে তৃতীয় অবস্থানে আছে অ্যানিমেটেড মুভি ‘দ্যা ক্রুডস’, সিনেমাটি থিয়েটারে ৫ম সপ্তাহ অতিক্রম করেছে।

‘অবলিভিয়ন’ সিনেমাটি প্রযোজনা করেছে ইউনিভার্সাল পিকচারস এবং এতে অভিনয় করেছেন টম ক্রুজ, মরগান ফ্রিম্যান, ওলগা কিরিলেনকোসহ আরও অনেকে।