২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ক্ষতি ২৫ কোটি

বলিউডি অভিনেতা সালমান খান তার নতুন সিনেমা ‘মেন্টাল’-এর শুটিং করতে গিয়ে মাত্র ১২ দিনে ২৫ কোটি রুপি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। খবর জি মিডিয়া ব্যুরোর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সালমানের নতুন সিনেমা ‘মেন্টাল’-এর পরিচালক সোহেল খান সিনেমাটির জন্য বেশ কয়েকজন দক্ষিণী স্টান্টম্যানকে ভাড়া করেছিলেন।  কিন্তু সিনেমার শুটিং শেষ না করেই কাজ করতে অপারগতা জানান তারা। যার ফলে ১২ দিন ধরে সিনেমাটির কাজ বন্ধ হয়ে রয়েছে এবং এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি রুপি।

জানা গেছে, ‘অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িস এ্যাসোসিয়েশন’-এর নিয়ম অনুযায়ী ৭০% স্থানীয় এবং ৩০% দক্ষিণী স্টান্টম্যানদের ভাড়া করার পর সংস্থাটির এই নতুন নিয়ম মানতে রাজি হচ্ছে না ওই স্টান্টম্যানরা। তারা অর্ধেকের বেশি স্টান্টম্যান দক্ষিণ থেকে নেওয়া না হলে কাজ করবেন না বলে জানিয়েছেন।

এক সূত্র জানিয়েছে, ‘১৫ দিনের শিডিউল থাকা সত্ত্বেও এক সপ্তাহের মধ্যেই কোলাপুর থেকে ফিরে যায় তাদের ইউনিটের লোকজন। এছাড়াও লাভাসাতে আরও কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল কিন্তু তারা কাজ করতে অপারগতা প্রকাশ করে।’

জানা গেছে, চলতি বছরের মার্চে নতুনভাবে নিয়ম কার্যকর হবার পর এখনও এই নিয়ম পালন করতে রাজি হচ্ছে না দক্ষিণী কলাকুশলীরা।