২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালাইকাকে হটিয়ে সোনাক্ষি

দীর্ঘদিন ধরে মালাইকা আরোরার দখলে থাকা একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ এবার  নিজের করে নিলেন বলিউডি অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বেশ কয়েক বছর ধরে ওই হেয়ার কালার ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে মালাইকাকে দেখা গেলেও আগামী কয়েক বছরের জন্য তার স্থানটি নিজ দখলে নিয়ে নিলেন সোনাক্ষি। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 08:33 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

এ ব্যাপারে সূত্র জানায়, ‘বহুদিন ধরে ব্র্যান্ডটির অ্যাম্বসেডর ছিলেন মালাইকা। তবে নির্মাতারা এখন নতুন মুখ চাইছেন বলেই মনে হচ্ছে। যদিও সোনাক্ষি বিজ্ঞাপন জগতের প্রতি তেমন একটা আগ্রহ দেখাননি, তারপরও এটি তার জন্য একটি বড় পাওয়া।’

সূত্রটি আরও জানান, ‘নির্মাতা মনে করেন ভারতীয় নারীদের প্রতিনিধি হিসেবে সোনাক্ষিই বেশি মানানসই। আর তাই তারা মালাইকার সঙ্গে তাদের চুক্তি আর বাড়াননি।’

সম্প্রতি এ চুক্তির সম্পর্কে জানাতে মাইক্রো ব্লগিং সাইটে নতুন চুলের স্টাইলে ছবি পোস্ট করেছেন সোনাক্ষি।