২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘আয়রন ম্যান ৪’

‘আয়রন ম্যান’ খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র যদিও এই বিষয় কোনও কথা বলতে রাজি হননি, কিন্তু ‘আয়রন ম্যান’ সিরিজের পরিচালক শেইন ব্ল্যাক সম্প্রতি জানিয়েছেন অন্তত আরও একটি পর্ব নিয়ে পর্দায় হাজির হবে ‘আয়রন ম্যান’। খবর ব্যাং শোবিজের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 02:37 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

১৮ এপ্রিল ‘আয়রন ম্যান ৩’ এর লন্ডন প্রিমিয়ারে শেইন সাংবাদিকদের এ খবরটি জানান। তিনি রবার্টের ‘আয়রন ম্যান’-এর আরেকটি সিক্যুয়াল তৈরির বিষয়ে বলেন,‘আমার মনে হয় তিনি আরও একটি পর্ব তৈরির জন্য কাজ করবেন। আমি মোটামুটি নিশ্চিত।’

‘আয়রন ম্যান ৩’-এর লন্ডন প্রিমিয়ারে সেদিন উপস্থিত ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র,স্যার বেন কিংসলে, রেবেকা হল, ডন শ্যাডলসহ বাকি কলাকুশলীরা।