২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ কালকি!

বলিউডি অভিনেত্রী কালকি কোচলিন বলেছেন, দু’টি সিনেমায় একত্রে কাজ করলেও সহশিল্পী এমরান হাশমিকে চুমু খেতে না পারায় হতাশ তিনি! খবর জি মিডিয়া ব্যুরোর।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 07:56 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে খ্যাত এমরান হাশমির সঙ্গে পর পর দু’টি সিনেমায় কাজ করলেও এখন পর্যন্ত পর্দায় তাকে চুমু খেতে পারেননি কালকি। এ বিষয়ে ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সাংহাই সিনেমার গল্পটাই এমন ছিল যে সেখানে চুমু খাওয়ার কোন সুযোগ ছিল না। এবং ‘এক থি ডায়ান’ সিনেমাতেও আমি সেই সুযোগটি পেলাম না। আমার মনে হয় এমরান আমার চেহারা পছন্দ করেন না!’

সম্প্রতি কালকি তার নতুন সিনেমা ‘এক থি ডায়ান’-এর প্রচারণার জন্য ভারতের পুনা শহরে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন সহশিল্পী ইমরান হাশমি এবং হুমা কুরেশী।

আধিভৌতিক ধাঁচের থ্রিলার সিনেমা ‘এক থি ডায়ান’-এ আরও অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা। সিনেমাটি মুক্তি পাবে ১৯এপ্রিল।