‘হরণকর্তা’
১৯ এপ্রিল, শুক্রবার প্রচার হবে একক নাটক ‘হরণকর্তা’। কাইসার রহমানীর রচনা ও এম এ কামালের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, জয়রাজ প্রমুখ।
এ বিষয়ে পরিচালক গ্লিটজকে বলেন, ‘নাটকে দেখা যাবে, নিঃসন্তান মালাকে পাড়া প্রতিবেশী এমনকি তার স্বামীর নানা বঞ্চনা সহ্য করতে হয় প্রতিনিয়ত। অনেক প্রতীক্ষার পর একসময় মা হন মালা। সন্তান আসে তার কোলে। কিন্তু স্বামীর ভয়ে তটস্থ হয়ে ওঠেন তিনি। তার স্বামী পেশাদার শিশু পাচারকারী। বিভিন্ন হাসপাতাল থেকে শিশু চুরি করে সে। নিজের সন্তানও তার হাত থেকে রেহাই পাবে না বলে মালার ধারণা। তাই সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
নাটকটি প্রচার হবে রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে।
