আমি স্বপ্নে বসবাস করি : বিপাশা হায়াত
“আমি অসম্ভব স্বাপ্নিক একজন মানুষ। আমি স্বপ্নে বাস করি।” বলেছেন জনপ্রিয় অভিনেত্রী, চিত্রশিল্পী ও নাট্যকার বিপাশা হায়াত।
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক শো ‘শুধুই আড্ডা’য় এ কথা বলেন তিনি। বিপাশা বলেন, “বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সুপারস্টার তকমা দেওয়া হলেও সত্যিকারের সুপারস্টার অন্য জিনিস।”
আড্ডায় নন্দিত এই অভিনেত্রী কথা বলেছেন নিজের ক্যারিয়ার, প্রেম-বিয়ে, অভিনয় জীবন, নাটক ও তার বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যত পরিকল্পনাসহ নানা প্রসঙ্গে। বিপাশা বলেন, নাটকের নায়ক তৌকিরের চেয়ে জীবনের নায়ক তৌকিরকে বেশি পছন্দ তার।
অনুষ্ঠানে বিপাশা বলেছেন তাঁর অজানা আরও নানা কথা। এই তথ্য জানিয়েছেন অনুষ্ঠানটির পরিচালক পলাশ মাহবুব।
এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে বিপাশা হায়াতের সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো। অনুষ্ঠানটির গ্রন্থনাও পলাশ মাহবুবের।
‘শুধুই আড্ডা’ প্রচারিত হবে শনিবার রাত ৯টা ১০ মিনিটে।
