সহকর্মীর পাশেই আছেন প্রিয়াঙ্কা
বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিনিধি দলের সদস্য জীবন পাত্রার মৃত্যুর পর এ বিষয়ে প্রিয়াঙ্কার আন্তরিকতা নিয়ে যথেষ্ট বিতর্কের পর সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করেছেন তার মুখপাত্র, যেখানে বলা হয়েছে সহকর্মীর পাশেই রয়েছেন প্রিয়াঙ্কা। খবর মিডডের।
বিবৃতিতে আরও বলা হয়, ‘যেহেতু তিনি দেশের বাইরে মৃত্যুবরণ করেছেন, তাই মৃতদেহটি দেশে ফিরিয়ে আনার পূর্বে বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করা প্রয়োজন। এমনকি মিস চোপড়াও তার ভারতে ফেরার তারিখ পিছিয়েছেন যেন তিনি যাবতীয় আনুষ্ঠানিকতা তত্ত্বাবধান করতে পারেন।’
বিবৃতি থেকে আরও জানা যায়,জীবন পাত্রার আর্থিক লেনদেন সম্পর্কিত আনুষ্ঠানিকতার বিষয়গুলো প্রিয়াঙ্কা নিজেই দেখছেন।
