২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলা কিউনিসের ‘জুপিটার অ্যাসেন্ডিং’

হলিউডি অভিনেত্রী মিলা কিউনিসকে এবার দেখা যাবে নতুন সিনেমা ‘জুপিটার অ্যাসেন্ডিং’-এ। সায়েন্স ফিকশন ধাঁচের সিনেমাটিতে মিলার বিপরীতে থাকছেন অভিনেতা চ্যানিং টাটুম। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 12:04 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

সিনেমাটিতে জুপিটার জোন্সের ভূমিকায় দেখা যাবে মিলাকে, যিনি খুবই সম্ভাবনাময়ী একজন হওয়া সত্ত্বেও একটি নিম্নমানের চাকরি করছেন এবং তিনি নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট।

এরপর যখন তার কেইন নামের একজন সাবেক মিলিটারি হান্টারের সঙ্গে পরিচয় হয়, জুপিটার তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। এখানে উল্লেখ্য কেইন চরিত্রটিতে অভিনয় করেছেন চ্যানিং টাটুম।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ‘ম্যাট্রিক্স’ খ্যাত চিত্রনাট্যকার লানা এবং অ্যান্ডি ওয়াচোস্কি। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তারা। আর সিনেমাটির চিত্রগ্রহণের কাজ করবে ওয়ারনার ব্রাদার্স।

মিলা এবং চ্যানিং ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন শন বেন, এডি রেডমেইন, ডগলাস বুথ, জেমস ডি’ আরসিসহ আরও অনেকে।

‘জুপিটার অ্যাসেন্ডিং’ মুক্তি পাবে ২০১৪ সালের জুলাই মাসের ২৫ তারিখে।